⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

মেয়ের সামনেই স্বেচ্ছাসেবক দলনেতাকে ছুরি মেরে হত্যা : হত্যার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

HTML tutorial

ময়মনসিংহ সংবাদদাতা :
ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ জামান (৩৫)।
১৫ নভেম্বর রবিবার সন্ধ্যায় সাত বছরের মেয়েকে নিয়ে গিয়েছিলেন বাজারে। বাসার জন্য কেনেন ফল, মেয়ের জন্য জুতা। পরে মোটরসাইকেলে ফিরছিলেন বাসায়। কিন্তু পথে ছোট্ট মেয়ের সামনেই খুন হয়েছেন সুরুজ জামান।
স্বজনদের অভিযোগ যুবলীগ নেতা জাহাঙ্গীরের নেতৃত্বেই এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে।

গতকাল সন্ধ্যা ৭টার দিকে নগরের মধ্য বাড়েরা এলাকার মজিদ মার্কেট-সংলগ্ন সড়কে তার মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা। পরে মেয়ের সামনেই ছুরি দিয়ে আঘাত করে সুরুজের বুকে। তার সঙ্গে মেয়েটিও পড়ে যায় মোটরসাইকেল থেকে। স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুরুজের স্বজনদের অভিযোগ, ওই ওয়ার্ডের যুবলীগের (নিষিদ্ধ) সভাপতি জাহাঙ্গীর আলম ঘটিয়েছেন এই হত্যাকাণ্ড। এ বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও এক প্রেস নোটে হামলাকারীদের একজনকে মেহেদী হিসেবে উল্লেখ করেছে ময়মনসিংহ পুলিশ। সুরুজের স্বজনদের ভাষ্য, এই মেহেদী জাহাঙ্গীর আলমের ছোট ভাই।

নিহত জামান ময়মনসিংহ শহরের মধ্য বাড়েরা এলাকার বাসিন্দা। তিনি প্রাইভেট কার কেনাবেচা ও ভাড়া দেওয়ার ব্যবসা করতেন। তার চাচাতো ভাই সাদেক হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, সন্ধ্যার দিকে জামান তার সাত বছর বয়সী মেয়ে আদিবাকে নিয়ে বাজারে যান। মেয়েকে ফল কিনে দিয়ে একটি জুতার দোকান থেকে জুতা কেনেন। পরে মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির দিকে রওনা হন। মজিদ মার্কেটের একটু সামনে কমিউনিটি ক্লিনিক-সংলগ্ন সড়কে পৌঁছালে কয়েকজন জামানের পথরোধ করেন। এ সময় তারা জামানের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।

সাদেকের দাবি, ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, তার ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে ছুরিকাঘাতে হত্যা করেছেন তার চাচাতো ভাইকে।

সাদেক জানালেন, জাহাঙ্গীর তাদের গোষ্ঠীগত চাচাতো ভাই। তাদের সঙ্গে জমি নিয়েও কোনো বিরোধ নেই।

নিহত সুরুজ জামান ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন বলে জানিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

16 November 2026

মেয়ের সামনেই স্বেচ্ছাসেবক দলনেতাকে ছুরি মেরে হত্যা : হত্যার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

www.protidinerchithi.com