⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

কম বয়সীদের স্ট্রোক বাড়ছে

HTML tutorial

হাসপাতালে ভর্তি স্ট্রোকের রোগীদের ২২ শতাংশের বয়স পঞ্চাশের কম। ৩০–এর কম বয়সীর সংখ্যাও বাড়ছে উদ্বেগজনক হারে। চিকিৎসকরা বলছেন, কম বয়সীরা স্ট্রোক আক্রান্ত হলে পক্ষাঘাতগ্রস্ত হওয়ার বা মৃত্যুঝুঁকি বাড়ে। স্ট্রোক প্রতিরোধে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টরেল নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালের স্ট্রোক ইউনিট। এক সপ্তাহের বেশি সময় ধরে ভর্তি অনার্স পড়ুয়া কাজিউল ইসলাম। পাশেই চিকিৎসাধীন রংপুরের সুমন মিয়ার বয়স ৪০ ও পাবনার ৩৮ বছর বয়সী সবুজ আলী। হাসপাতালের তথ্যমতে, এক শ বেডের স্ট্রোক ইউনিটে তিন মাসে ভর্তি হয়েছে ১ হাজার ৬৬২ রোগী। এর মধ্যে ৩৮০ জনের বয়স পঞ্চাশের কম। স্ট্রোক বয়স্কদের রোগ ধারণা করা হলেও কম বয়সীর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে।

নিউরোসায়েন্সেস হাসপাতালের স্ট্রোক ও ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের চিকিৎসক হুমায়ুন কবীর হিমু বলেন, সুইডিশ কিছু গবেষণায় পেশেন্ট রেজিস্ট্রি আছে, ফিনল্যান্ডে রেজিস্ট্রি আছে। সবগুলো জায়গায় তারা দেখছেন, কম বয়সীরা; এক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ৪৫ এর কম, এদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি অনেকখানি বেড়ে যাচ্ছে।

চিকিৎসকরা বলছেন, কম বয়সী অনেকের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও রক্তে চর্বির আধিক্য রয়েছে, যা স্ট্রোকের কারণ। এছাড়া, শুধু ধুমপায়ীদের স্ট্রোকের ঝুঁকি দুই থেকে তিনগুণ।

চিকিৎসক হুমায়ুন কবীর হিমু বলেন, অস্বাভাবিক ধরনের লাইফস্টাইল, যেমন আমাদের যুবকেরা সারারাত জেগে থাকে, সারারাত কাজ করে দিনের বেলা ঘুমায়। এতে ঘুম না হলে, শরীরে যে খারাপ হরমোন আছে সেগুলো বেড়ে যায়। এতে স্ট্রোকের ঝুঁকি অনেকখানি বেড়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা.জাহিদ রায়হান বলেন, আমরা যে সবজি খাই, তাতে কী ক্যামিকেল ব্যবহার হয় তা আমরা জানি না। ফার্মের মুরগি খাচ্ছি, এদের কী খাবার দেওয়া হয়েছে তা আমরা জানি না। এগুলো শরীরে ঢুকে, মস্তিষ্ক, কিডিন– সবকিছুরই সমস্যা করছে।

স্ট্রোকে আক্রান্তদের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৫০ শতাংশের উচ্চ রক্তচাপ, ৩০ শতাংশের রক্তে কোলেস্টরেল ও ডায়াবেটিস।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

28 October 2025

কম বয়সীদের স্ট্রোক বাড়ছে

www.protidinerchithi.com