⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নকলায় মহাসড়কে গাছের গুঁড়ি রেখে জনদুর্ভোগের অভিযোগে ৫ জনের জরিমানা

HTML tutorial

নকলা সংবাদদাতা :
শেরপুরের নকলায় মহাসড়কে অবৈধভাবে গাছের গুঁড়ি রেখে সড়ক দখল ও জননিরাপত্তায় বিঘ্ন সৃষ্টির অভিযোগে পাঁচজনকে ৫৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এদের মধ্যে নকলা উপজেলার চরমধুয়া গ্রামের মারুফ হাসান, একই এলাকার জুয়েল মিয়া, স্বপন, শাহীন ও সোহেল রানা রয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার চন্দ্রকোনা-নারায়ণখোলা মহাসড়কে অভিযান চালিয়ে মহাসড়ক আইন, ২০২১ অনুযায়ী তাদের এ অর্থদণ্ড দেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।
এসময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. নাদিউর রহমান ও এসআই মাজহারুল ইসলাম।

ইউএনও মো. জাহাঙ্গীর আলম বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা প্রতিরোধ এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

30 October 2026

নকলায় মহাসড়কে গাছের গুঁড়ি রেখে জনদুর্ভোগের অভিযোগে ৫ জনের জরিমানা

www.protidinerchithi.com