⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নালিতাবাড়ীতে ব্রিজ উদ্বোধন করলেন এমপি ফাহিম চৌধুরী

HTML tutorial

 

নালিতাবাড়ী সংবাদদাতা :
শেরপুরের নালিতাবাড়ির পশ্চিম সন্নাসীভিটা এলাকায় একটি পিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করেছেন শেরপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র ময়মনসিংহ অঞ্চল পল্লী উন্নয়ন অবকাঠামো প্রকল্পের অধীনে জেলার নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সন্নাসীভিটা এলাকায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা দুইটার দিকে উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মাহমুদুল আশরাফ, উপজেলা প্রকৌশলী শরাফ উদ্দিনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ফাহিম চৌধুরী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

পশ্চিম সন্নাসীভিটা এলাকায় এ ব্রিজটি নির্মাণের ফলে দক্ষিণ সন্নাসীভিটাসহ কয়েক এলাকার মানুষের যাতায়াতে দুর্ভোগ কমবে।

এছাড়াও চেল্লাখালী নদীতে পাহাড়ি ঢলের বন্যা দেখা দিলে নদী উপচে বা বাঁধ ভেঙে প্লাবিত বন্যার পানি সহজেই এ ব্রিজরে নিচ দিয়ে দ্রæত চলে যাবে। এতে এলাকাটি বন্যার কবল থেকে অনেকটা রেহাই পাবে।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

30 October 2026

নালিতাবাড়ীতে ব্রিজ উদ্বোধন করলেন এমপি ফাহিম চৌধুরী

www.protidinerchithi.com