⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, প্রত্যাশা জামায়াত আমিরের

HTML tutorial

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত পলিসি সামিটের উদ্বোধনী বক্তব্যে এ প্রত্যাশার কথা জানান তিনি।

জামায়াত আমির বলেন, ‘গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা জামায়াতের। গত ১৭ বছরে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘দুর্নীতি বিরোধী, বিচারবিভাগের স্বাধীনতা রক্ষা এবং সংস্কারের পক্ষে অবস্থানের শর্তে যেকোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করবে জামায়াত।’

একটি উন্নত বাংলাদেশের জন্য দেশের সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ এবং সহযোগী হবার আহ্বান জানান জামায়াত আমির।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত পলিসি সামিটে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিরা।

HTML tutorial

Leave a Reply