খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নেত্রকোনায় কম্বল বিতরণ

শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। ১ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে সভাপতি সারোয়ার পারভেজ বাবু’র বাসভবন কাটলি গ্রামে ১১০ জন অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি (বাবু’র মা) পারভিন আক্তার।
এ সময় জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম এর সভাপতি সারোয়ার পারভেজ বাবু বলেন-মা মাটি মানুষের নেত্রী,দেশনেত্রী,আপোষহীন নেত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকাকালীন সময়েও কয়েকবার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দোয়া চেয়েছি। এই দেশনেত্রী মা দেশের জন্য,দেশের মানুষের কল্যানের জন্য বিশ্বের দরবারে দোয়া চেয়েছেন। কারাগারে থেকেও দেশের মানুষের অধিকার আদায়ের পাশাপাশি গনতন্ত্রের রক্ষায় দেশ ছেড়ে যায়নি। সেই মায়ের মৃত্যুর পরে উনার মাগফিরাত কামনায় উনার একজন সাধারণ কর্মী/সন্তান হয়ে শতাধিক অসহায় ও দোস্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে দোয়া চেয়েছি। নেত্রকোনা জেলা বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কাছে অনুরোধ করবো, স্ব স্ব নেতা যার যার অবস্থান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মায়ের মাগফিরাত কামনায় সাধারণ ও দোস্ত গরীব দুর্দশাগ্রস্ত মানুষের কাছে কিছু দিয়ে দোয়া চাওয়ার জন্য।















