মোঃ আল আমিন, জামালপুর:
জামালপুর জেলা বিএনপির সম্মেলনে সভাপতি হিসাবে তৃতীয় বারের মত দায়িত্ব পেয়েছেন- ফরিদুল কবির তালুকদার শামীম, সাধারণ সম্পাদক হিসাবে চতুর্থবারের মতো কমিটিতে দায়িত্ব পেয়েছেন এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
জামালপুর জেলা বিএনপির সম্মেলন উৎসব মুখের পরিবেশে ২৩ আগষ্ট অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে সারাদিন ব্যাপি হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে লুইস ভিলেজের পূর্ব পাশের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় এক ঝাঁক নেতাকর্মীর উপস্থিতিতে নানা জল্পনা -কল্পনার অবসান ঘটিয়ে, জেলা বিএনপিকে দীর্ঘ দিনের কোন্দল নিরসন করে একই কাতারে মিলিত হয়ে একই ছাতার নিচে এনে, ১২ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে ।
জামালপুর জেলা বিএনপির সম্মেলনে দ্বিতীয় পর্বে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির ১২ সদস্য এর নাম ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব বৃহত্তর ময়মনসিংহ বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা জামালপুরের কৃতি সন্তান জননেতা হাবিব উন নবী খান সোহেল।
এ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি লোকমান আহাম্মেদ লোটন, সহ সভাপতি- শামীম আহমেদ, শহিদুল হক খান দুলাল, লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক সম্পাদক খন্দকার আসাদুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, মুস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক ১. ফিরোজ মিয়া, সফিকুল ইসলাম খান সজিব, আরিফ হোসেন খান বাহাজসহ ১২ জনের নাম ঘোষণা করা হয়।
ঐক্যবদ্ধ বিএনপি এক পতাকা তলে থাকার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমান এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সারা জামালপুর জেলার তৃণমূল বিএনপি নেতাকর্মীরা।

















