⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

চাঁদাবাজ ও দখলবাজরা বিএনপির লোক নয় : শামসুজ্জামান দুদু

HTML tutorial

চুয়াডাঙ্গা সংবাদদাতা :
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমাদের স্পষ্ট দলীয় সিদ্ধান্ত আছে- চাঁদাবাজ ও দখলবাজরা বিএনপির লোক নয়। কিছু দুষ্ট লোক আছে যারা আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করেছে। তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে। ভারতের প্রতি ক্ষোভ প্রকাশ করে দুদু বলেন, আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসা দেয় না। সীমান্তে অহরহ নিরীহ বাংলাদেশিদের গুলি করে হত্যা করছে। অথচ সেদেশেই গিয়ে আরামে বসবাস করছে এদেশের ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাসহ ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারা।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ঘরে ঘরে যেতে হবে। বিএনপি একটি ন্যায্য সরকারের প্রতিশ্রুতি দিচ্ছে- কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে, শ্রমিক পাবে তার প্রাপ্য মজুরি।

দুদু আরও বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের মানবিক রাজনীতি শিখিয়েছেন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমাদের ধৈর্য, সাহসিকতা ও মানবিকতার পথ দেখিয়েছেন। আগামী সরকার হবে মানবিকতার সরকার।

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদুল কাউনাইন টিলুর সভাপতিত্বে আয়োজিত এই কর্মী সমাবেশে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।

HTML tutorial

Leave a Reply