⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

জুলাই-আগস্ট আন্দোলনের মূল নায়ক তারেক রহমান: আমীর খসরু

HTML tutorial

চট্রগ্রাম সংবাদদাতা :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলনের মূল নায়ক তারেক রহমান এবং এই আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা বিএনপির। তিনি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের মূল নায়ক তারেক রহমান এবং এই আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা বিএনপির। তারেক রহমানের পরে যার সবচেয়ে বেশি আত্মত্যাগ, তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাদের কারণেই শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন। তবে আন্দোলনের কৃতিত্ব বিএনপি কখনও এককভাবে দাবি করে না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২৬ জুলাই) বিকেলে চট্রগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও পেশাজীবী মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ১৬ বছরের আন্দোলন সংগ্রামে, আমাদের (বিএনপি) এত মানুষের যে আত্মত্যাগ, সেটা এখন আবার অনেকে ভুলে যেতে বসেছে। এখন জুলাই-আগস্ট নিয়ে যে আলোচনা হচ্ছে, তাতে ১৬ বছর ধরে যে মানুষগুলো একটা কঠিন সময়ের মধ্য দিয়ে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে, সেটা কিন্তু আলোচনায় আসছে না। তাদের ব্যবসা-বাণিজ্য ও পরিবার ধ্বংস হয়ে গেছে। চাকরিচ্যুত হয়েছে, বাড়িঘরে থাকতে পারেনি, বেশির ভাগ সময় কোর্ট-কাচারিতে কাটিয়েছে। বলতে কষ্ট হচ্ছে– এমন অনেকে আছে, স্ত্রী-স্বামীকে ত্যাগ করে চলে গেছে, বছরের পর বছর স্বামী ঘরে না থাকার কারণে এমন ঘটেছে। সেগুলো কিন্তু আলোচনায় আসছে না। এটা দুঃখজনক।

HTML tutorial

Leave a Reply