⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

অপরাধী যেই হউক তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিন- মাহমুদুল হক রুবেল

HTML tutorial

 

রিয়াদ হাসান :
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেন, “এই ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের নিরাপত্তা ও ন্যায়ের প্রতীক। তাই বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হলো—এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। জনগণের কাছে গিয়ে তাদের বোঝাতে হবে, এই রূপরেখাই দেশকে সংকট থেকে মুক্তির পথ দেখায়।” তিনি আরও বলেন, “একটি মহল নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত। তবে সেই অপচেষ্টা সফল হবে না। ইনশাআল্লাহ, সঠিক সময়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।” তিনি বলেন, কিছু দূস্কৃতকারি লোকজন নানা অপকর্ম করে বিএনপির নেতাকর্মীদের ওপর চাপানোর চেষ্টা করছে। এবিষয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকার জন্য আহ্বান জানান। প্রশাসনের উদ্দেশ্যে বলেন অপরাধী যেই হউক, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। মাহমুদুল হক রুবেল শেরপুরের শ্রীবরদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের জন্যে আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।

‎৬ জুলাই শনিবার বেলা ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পৌর শহরের কাঁচাবাজার সংলগ্ন ধানের খলায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

‎শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুর রহিম দুলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় এ সমাবেশে উপজেলার তিনটি ইউনিয়ন সিংগাবরুনা, রানীশিমুল ও কাকিলাকুড়া ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

‎অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের আবু রায়হান বাবুল, কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলিফ উদ্দিন, রানীশিমুল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মীর রুকনুজ্জামান লাখো, সিংগাবরুনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান, কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ.এফ.এম মাহমুদুন্নবী ফজু, রানীশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সিংগাবরুনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান সোহাগ প্রমুখ।

HTML tutorial

Leave a Reply