⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

এবার ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার

HTML tutorial

নিজস্ব প্রতিবেদক :
একটি ধর্ষণ মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা-রংপুর মহাসড়কে মাঝিড়া বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়ার আদালতে হাজির করা হয়।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরের দিকে শাজাহানপুরের মাঝিড়া বন্দরের কাছে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার গাড়ির পিছু নেন। একপর্যায়ে ধাওয়া করে গাড়িটি থামানো হয় এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, এক যুবতীকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করেন। এ ঘটনা হিরো আলম অস্বীকার করলে তার বিরুদ্ধে ওই নারী ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পিবিআইয়ের তদন্ত রিপোর্ট পাওয়ার পরেই হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

পুলিশ জানায়, গত ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আনোয়ারুল হক হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে যুবতীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, গ্রেপ্তার হিরো আলমকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আদালত বাকি আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

বগুড়ার কোর্ট পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম জানান, হিরো আলমকে সদর থানা পুলিশ ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আনোয়ারুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

HTML tutorial

Leave a Reply