⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

দেশে হামের প্রাদুর্ভাব, যে কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

HTML tutorial

দেশে হামের প্রাদুর্ভাবের জন্য বিগত সরকারগুলোকে দায়ী করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার সকালে রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এ বিষয়ে কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিগত আট বছর কোনো সরকার হামের টিকা দেয়নি। এ কারণে সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে।’ এ সময় টিকা কেনার জন্য নতুন করে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘দেশের অনেক স্থানেই গত ১৫ দিনে হামের প্রবণতা বেড়েছে। তবে আমাদের সক্ষমতা রয়েছে। সংক্রামক ব্যাধি হাসপাতালে এসব রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশে সম্প্রতি হামের প্রাদুর্ভাব বাড়ছে। তবে এই সংকট সমাধানে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়ে নতুন করে টিকা কেনা হচ্ছে।’

এর পাশাপাশি ডিএনসিসি হাসপাতালে হামের চিকিৎসার জন্য আলাদা কর্নার করা হয়েছে বলে জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বেসরকারি অনুদানের মাধ্যমে পাঁচটি ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে আগামীকাল সোমবার চারটি রাজশাহীতে পাঠানো হবে।’

স্বাস্থ্য খাতে কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি মেনে নেওয়া হবে না জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘যত সংকটই থাকুক, স্বাস্থ্য খাতে কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি মেনে নেওয়া হবে না। স্বাস্থ্য খাতের সমস্যাগুলোকে ঠিক করতে সবার সহযোগিতা লাগবে। তবে আমরা কোনো ধরনের দুর্নীতি মেনে নেব না। দুর্নীতি রোধে আমরা সবার সহযোগিতা চাই।’

HTML tutorial

Leave a Reply