⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ডাকসুর ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ

HTML tutorial

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছে। তবে, এখনো যারা ভোট দেওয়ার জন্য লাইনে আছেন বা ভোটকেন্দ্রের আঙিনায় প্রবেশ করেছে, তারা ভোট দিতে পারবেন বলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ জানানো হয়েছে।

এরআগে সকাল ৮টা থেকে শুরু হয় ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। অভিযোগ পাল্টা অভিযোগে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। তবে ৪টার মধ্যে যারা ভোটকেন্দ্রের আঙিনায় প্রবেশ করবেন, যত সময়ই লাগুক, তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন। ভোট গণনা শেষে আজ রাতেই ফল ঘোষণা হবে।

এবার ডাকসুর ২৮টি পদে মোট প্রার্থী আছেন ৪৭১ জন। ভিপি পদে মোট প্রার্থী ৪৫ জন। এর মধ্যে নারী প্রার্থী মাত্র ৫ জন। আর জিএস পদে প্রার্থী ১৯ জন, সেখানে মাত্র ১ জন নারী প্রার্থী রয়েছেন। ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৯১৫, ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন।

এক বছরের জন্য গঠিত হচ্ছে ২৮ সদস্যের কেন্দ্রীয় সংসদ। আর ১৩ জন করে ২৩৪ জন নির্বাচিত হবেন ১৮টি হলে। ডাকসু মনোনীত পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হন। একজন ভোট দেবেন ৪১টি করে। কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি পদে।

নির্বাচন উপলক্ষে সোমবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে।

এরআগে সবশেষ ২০১৯ সালের নির্বাচনে ডাকসুর ভিপি ও জিএস নির্বাচিত হয়েছিলেন নুরুল হক নুর ও গোলাম রাব্বানী।

HTML tutorial

Leave a Reply