⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

অধ্যাপক সাখাওয়াত আলী খান মারা গেছেন

HTML tutorial

বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ অধ্যাপক সাখাওয়াত আলী খান মারা গেছেন। রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর। সোমবার সকালে সর্বস্তরের শ্রদ্ধা জানাতে অধ্যাপক সাখাওয়াত আলী খানের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে আনা হবে।

পরিবার জানিয়েছে, অধ্যাপক সাখাওয়াত আলী খান কিছুদিন আগে স্ট্রোক করেন। তখন কয়েক দিন হাসপাতালে চিকিৎসা শেষে তাকে বাসায় নেওয়া হয়। এরপর আবার অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অধ্যাপক সাখাওয়াত আলী খান ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অবসরে যান। এরপর তিনি সেখানে পাঁচ বছর সংখ্যাতিরিক্ত অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া অধ্যাপক সাখাওয়াত আলী খান ক্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি, একইসঙ্গে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন।

HTML tutorial

Leave a Reply