⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ভোটের আগের দিনও সাধারণ ছুটি

HTML tutorial

আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রেস সচিব জানান, বৈঠকে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলগুলোতেও ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে শ্রমিকেরা তিন দিন ছুটি পাবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দিনটি আগেই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রেস সচিব আরও জানান, উপদেষ্টা পরিষদের সভায় মোট ১৩টি অধ্যাদেশের নীতিগত অনুমোদন এবং ১১টি অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

HTML tutorial

Leave a Reply