⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

মৃত শিক্ষক হলেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা

HTML tutorial

জামালপুরের দেওয়ানগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পেয়েছেন দেড় বছর আগে মারা যাওয়া এক শিক্ষক। বৃহস্পতিবার নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণে অংশ নিতে মৃত ওই শিক্ষকের নামে চিঠি ইস্যু করে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়।

মৃত ওই শিক্ষকের নাম আব্দুল করিম। তিনি চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। ২০২৫ সালের ৩ আগস্ট তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার সুপার মো. শফিউল আলম।

উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের জারি করা ওই চিঠিতে দেখা যায়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৪ জানুয়ারি সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নিতে নির্বাচিত কর্মকর্তাদের তালিকা পাঠানো হয়। যাতে ২৮০ নম্বর ক্রমিকে ওই মৃত ব্যক্তির নাম দেখা যায়।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে ওই মৃত ব্যক্তির নাম সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হবে।’

HTML tutorial

Leave a Reply