Home » আগামী ৫ বছরের মধ্যে অর্ধেকের বেশি মামলার জট কমবে: আইন উপদেষ্টা
আগামী ৫ বছরের মধ্যে অর্ধেকের বেশি মামলার জট কমে যাবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আর এক তৃতীয়াংশ মামলা লিগ্যাল এইডের মাধ্যমে কমবে বলেও মনে করেন তিনি।
আজ সোমবার ঢাকা মহানগর দায়রা আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন আইন উপদেষ্টা।
সংস্কার মানে সংবিধান পরিবর্তন না উল্লেখ করে তিনি বলেন, সংস্কার মানে আইনের পরিবর্তন। সংস্কার রাতারাতি করা সম্ভব না, বরং এটি ধাপে ধাপে করতে হবে।
উপদেষ্টা বলেন, আইন মন্ত্রণালয় ২১টি রেফর্মের কাজ করছে। ই রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু করে দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলা বাংলাদেশকে বেশি ভালোবাসে। তারা অন্তর্বর্তী সরকারের শুরু করে যাওয়া বাকি থাকা কাজ করবে বলেও আশা করেন তিনি।
অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক :

















