Home » এনসিপিসহ ৩ দল ইসির নিবন্ধন পেল
জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ৩টি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
নিবন্ধন পাওয়া অন্য দুটি দল হলো বাংলাদেশ সমাজতান্ত্রিক দল( মার্কসবাদী) ও বাংলাদেশ আমজনগণ পার্টি।
ইসি সচিব বলেন, ‘৩টি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। আগামীকাল পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। এদের মধ্যে এনসিপি শাপলা কলি চেয়েছে। আরেকটি দল কাচি প্রতীক চেয়েছে।’
গণবিজ্ঞপ্তির পর কারও কোনো আপত্তি না থাকলে, আগামী ১২ নভেম্বর এ সংক্রান্ত গেজেট জারি করা হবে বলে জানান তিনি।
ইসি সচিব জানান, দল নিবন্ধনের জন্য মোট আবেদন এসেছিল ১৪৩টি। এরমধ্যে প্রাথমিক বাছাইয়ে ২২টি দল টিকে যায়।
নিউজ ডেস্ক :

















