⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

গণভোট নিয়ে দলগুলোকে এক সপ্তাহের মধ্যে সুপারিশ দেওয়ার আহ্বান উপদেষ্টা পরিষদের

HTML tutorial

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সুপারিশের আহ্বান জানিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ সোমবার সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে এই আহ্বান জানানো হয়।

তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সভায় জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের আয়োজন নিয়ে আলোচনা হয়। এই দুই বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের বিষয়ে সরকারের উদ্বিগ্ন বলেও জানান তিনি।

আসিফ নজরুল বলেন, সরকার এ বিষয়ে সংলাপের আয়োজন করবে না। সরকার চায় জুলাই সনদ বাস্তবায়নে দলগুলো নিজেরা আলোচনা করবে। আগামী এক সপ্তাহের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে রাজনৈতিকদলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নিজেদের সিদ্ধান্ত সরকারকে জানানোর আহ্বান জানান আইন উপদেষ্টা।

এ সময় তিনি আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করার বিষয়ে সরকারের সংকল্পবদ্ধ।

HTML tutorial

Leave a Reply