⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

বদরুদ্দীন উমর মারা গেছেন

HTML tutorial

লেখক, গবেষক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ বদরুদ্দীন উমর মারা গেছেন। আজ রোববার সকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

দীর্ঘদিন ধরে বদরুদ্দীন উমর বার্ধকব্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। রাজধানীর শ্যামলীতে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৫ মিনিটে তিনি মারা যান।

বদরুদ্দীন উমরের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম। তিনি জানান, শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

ভারতের বর্ধমানে ১৯৩১ সালে ২০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন বদরুদ্দীন উমর। তাঁর বাবা আবুল হাশিম ভারতীয় উপমহাদেশের একজন মুসলিম জাতীয়তাবাদী রাজনীতিবিদ ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করেন বদরুদ্দীন উমর। পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন তিনি।

পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে থাকা বদরুদ্দীন উমর ২০০৩ সালে জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়েন। এর সভাপতির দায়িত্ব দায়িত্ব পালন করেন তিনি।

২০২৫ সালে তিনি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। কিন্তু তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানান। ষাটের দশকে বাংলাদেশে জাতীয়তাবাদী আন্দোলন আর ধর্ম ও রাজনীতি নিয়ে তাঁর লেখা বইগুলো বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বদরুদ্দীন উমরের অসংখ্য বইয়ের মধ্যে আছে– সাম্প্রদায়িকতা (১৯৬৬), সংস্কৃতির সংকট (১৯৬৭), সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা (১৯৬৮), পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি (১ম খণ্ড ১৯৭০, ২য় খণ্ড ১৯৭৬ ও ৩য় খণ্ড ১৯৮১), চিরস্থায়ী বন্দোবস্তে বাঙলাদেশের কৃষক (১৯৭২), যুদ্ধোত্তর বাঙলাদেশ (১৯৭৪), ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ (১৯৮০)।

HTML tutorial

Leave a Reply