Home » সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে কমিশন গঠন
জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের জন্য বেতন কাঠামো নির্ধারণের জন্য বেতন কমিশন গঠন করেছে সরকার। রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে ২২ সদস্যের এ কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন বিদ্যমান বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশমালা জমা দেবে।
কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে ছয় মাসের মধ্যে সরকারের কাছে এই সুপারিশ জমা দিতে হবে। কমিশনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সরকারের একজন সচিব অথবা অতিরিক্ত সচিব, যিনি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগপ্রাপ্ত হবেন।
এর আগে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় জাতীয় বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়।
নিউজ ডেস্ক :

















