⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি ২৮ জুলাই

HTML tutorial

গত বছর জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ২৮ জুলাই তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যর বেঞ্চ এ তারিখ নির্ধারণ করে।

বিচারকাজের শুরুতেই ট্রাইব্যুনাল– ২ উত্তরার মাইলস্টোন স্কুলের নিহত ও আহতদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করে। এরপর চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে পলাতক আসামিদের অগ্রগতি প্রতিবেদন সম্পর্কে জানান।

পলাতক আসামিরা পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও হাজির হননি বলে ট্রাইব্যুনালকে জানানো হয়। ট্রাইব্যুনাল আদেশে ২৪ জন পলাতক আসামির পক্ষে প্রতি ৬ জনের জন্য ১ জন করে আইনজীবী নিয়োগ দেন। এ সময় এজলাসে ৬ জন আসামি হাজির ছিলেন।

আজ ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানি করেন। এর আগে গত জুনে মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

২০২৪ সালের ১ জুলাই থেকে সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। সেদিন দুই হাত মেলে বুক পেতে রাস্তায় দাঁড়িয়ে থাকা নিরস্ত্র আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিবাদের ঝড় ওঠে। ওই আন্দোলনের ধারাবাহিকতায় শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

HTML tutorial

Leave a Reply