বিচার পেতে কোনো বৈষম্য যেন না হয় তা নিশ্চিত করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে বগুড়ায় জেলা আইনজীবী ভবন উদ্বোধনের পর তিনি এ কথা জানান।
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, বিচারের নামে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে দিকেও নজর রাখতে হবে।
এ সময় বগুড়াসহ সাত জেলায় ই-বেইল বন্ড পদ্ধতির উদ্বোধন করেন সরকার প্রধান।
এর আগে, বেলা সাড়ে ১২টার দিকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া সিটির ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। সকাল ১০টার দিকে সার্কিট হাউজে পৌঁছান তিনি। ভোর ৬টায় ঢাকা থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে যাত্রা শুরু করে প্রধানমন্ত্রীর গাড়িবহর।
এ ছাড়া ফ্যামিলি কার্ড বিতরণ এবং খাল খনন কর্মসূচিও রয়েছে আজ।
বেলা আড়াইটায় নিজের পৈতৃক বাড়িতে যাবেন তারেক রহমান। বিকেল ৪টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

















