আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঈদের পরদিনও হতে পারে বৃষ্টি। এতে কমবে তাপমাত্রা। আজ শুক্রবার দুপুরে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
আজ দুপুর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। ঈদের আগের দিন ঈদযাত্রায় এই বৃষ্টি ভোগান্তি বাড়িয়েছে। তবে বৃষ্টিতে গরম কিছুটা কমেছে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, ঈদের দিন থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকাসহ রাজশাহী, রংপুর, খুলনা বরিশাল, চট্টগ্রামের বেশ কিছু এলাকায় সকাল থেকেই বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
তিনি জানান, তবে টানা বৃষ্টি না হলেও গত কয়েকদিনের তুলনায় বেশি বৃষ্টি হবে ঈদের দিন। ঈদের দিনের পাশাপাশি তার পরদিনও বৃষ্টি হবে৷ সেই সাথে দিনের তাপমাত্রা কিছুটা কমবে। তবে ২৩ তারিখ থেকে বৃষ্টিপাত কমে আসবে।
আবহাওয়া অফিস বলছে, সারা দেশে প্রাক বর্ষা মৌসুমের প্রভাব রয়েছে। কালবৈশাখীরও প্রভাব থাকবে। নৌ বন্দরে ২ নাম্বার সংকেত দেওয়া হয়েছে।

















