⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

আজ অফিস করেই টানা ৭ দিনের ছুটি সরকারি চাকরিজীবীদের

HTML tutorial

আজ অফিস করেই টানা সাত দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল মঙ্গলবার থেকে ছুটি শুরু হচ্ছে। চাঁদ দেখা সাপেক্ষে ২০ কিংবা ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে এবার। সরকারি অফিসে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিন ঈদের ছুটি থাকবে।

সম্ভাব্য ঈদের তারিখ ধরে আগেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এরসঙ্গে ১৭ মার্চ পবিত্র শবেকদরের ছুটি। আর ১৮ মার্চ ছুটি ঘোষণা করা হয় সরকারি আদেশে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ মার্চ জারি করা ছুটির প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে কার্যবণ্টনের (কার্যপ্রণালি বিধিমালা, ১৯৯৬) তফসিল অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্ষমতাবলে এ ছুটি নির্বাহী আদেশে ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ছুটির দিনে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি সেবাগুলো এ ছুটির আওতার বাইরে থাকবে।

এদিকে ২৪ ও ২৫ মার্চ দুইদিন অফিস আদালত খোলা থাকবে। তবে ২৬ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশের স্বাধীনতা দিবসের ছুটি রয়েছে। পরের দুইদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। সেই হিসাবে সরকারি চাকরিজীবীরা ২৪ ও ২৫ মার্চ দুই দিনের নৈমিত্তিক ছুটি নিলে ২৮ মার্চ পর্যন্ত টানা ছুটি কাটানোর সুযোগ পেতে পারেন।

গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে রমজান মাসের চাঁদ দেখা যায়। পরদিন ১৯ ফেব্রুয়ারি থেকে প্রথম রোজা শুরু হয়।

HTML tutorial

Leave a Reply