⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় সাতজন গ্রেপ্তার

HTML tutorial

গাজীপুর সংবাদদাতা:

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলার সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, কেটু মিজান, তার স্ত্রী গোলাপী , স্বাধীন,  আলামিন, শাহজালাল, ফয়সাল হাসান ও সুমন।
শুক্রবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসা

তিনি বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীকে ভবানীপুর, উত্তরার তুরাগ থেকে আলামিন ও ভবানীপুর এলাকা থেকে স্বাধীনকে র্যাব  গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা সবাই ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামি। তবে তাদের রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায় নি।
তিনি বলেন, হত্যারহস্য উদঘাটন করতে আগামীকাল তাদের আদালতে পাঠানোর পর রিমান্ড আবেদন করা হবে। আশা করি দ্রুত এই মামলার অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, শনিবার সকালে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, গ্রেপ্তার চারজনের স্বীকারোক্তি অনুযায়ী পরে গভীর রাতে একাধিক অভিযানে এ হত্যা মামলার ঘটনায়  সরাসরি জড়িত অন্যতম আসামী মো: শাহ জালালকে (৩২) গফরগাঁও থানাধীন চর মসলন্দ মোড়লপাড়া থেকে , ফয়সাল হাসানকে চান্দনা মাহবুব স্কুলের মোড় থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রসঙ্গত: গতকাল রাত সাড়ে আটটায় চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

HTML tutorial

Leave a Reply