Home » সরকারি দলের সংসদীয় সভা আগামী বুধবার
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ বুধবার অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত সরকারি দলীয় সভাকক্ষে এই সভা হওয়ার কথা রয়েছে।
সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংসদ নেতার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সরকারি দলের সকল সংসদ সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
নিউজ ডেস্ক :

















