⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে- মীর্জা ফখরুল

HTML tutorial

শোরগঞ্জ সংবাদদাতা :

কিশোরগঞ্জে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র, অপপ্রচার করা হচ্ছে। অথচ বিএনপি ৪৭ বছর দেশের জন্য যা কিছু ভালো সবই দিয়েছে। তিনি তার দল সম্পর্কে বলেন, আমরা সেই দল যারা উড়ে এসে জুড়ে বসিনি। আমরা লড়াই করে সংগ্রাম করে বাংলাদেশে এসেছি। আমাদের নেতা জিয়াউর রহমান দেশকে স্বাধীন করেছেন। ১৯৭১ সাল আমাদের গর্ব।আমাদের নেতা গণতন্ত্র দিয়েছেন।

আজ শনিবার দুপুরে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করে তিনি তাঁর বক্তব্যে এসব কথা বলেন।

প্রথম অধিবেশনে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপত্বিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, আজকে একটি সুযোগ এসেছে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার। আমাদের নেতা তারেক রহমানকে ফিরিয়ে এনে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার। বিএনপি সম্পর্কে ব্যক্তি বলে, বিভিন্ন রাজনৈতিক দল বলে, যাদের জন্ম কাল হয়েছে তারাও বলে। যারা একাত্তর সালে ভিন্ন জায়গায় ছিল, ভিন্ন অবস্থায় ছিল তারাও বলে-তাদের জানা উচিত বিএনপি হচ্ছে সেই দল, যারা ফিনিক্স পাখির মতো। যাকে বারবার মারার চেষ্টা করা হয়েছে। কিন্তু কেউ তা পারেনি। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, যারা খুন করেছে,হত্যা করেছে, গুম করেছে- বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে কিন্তু তারা নিজেরাই ধ্বংস হয়েছে, পালিয়ে গেছে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত ও সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আল মামুন, আবু ওয়াহাব আকন্দ ও সদস্য লায়লা বেগম, শেখ মজিবুর রহমান ইকবাল। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম

বেলা সাড়ে ১২টায় জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। এসময় জাতীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় পতাকা উঠান জেলা বিএনপি সভাপতি শরীফুল আলম। একইসঙ্গে ১৩টি উপজেলা বিএনপি ও ৮ টি পৌর কমিটির পক্ষ থেকে দলীয় পতাকা উঠানো হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন মীর্জা ফখরুল।

দীর্ঘ ৯ বছর পর শনিবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। এর আগে সবশেষ ২০১৬ সালে আরেক সম্মেলন হয়েছিল বিএনপির।

সম্মেলন উপলক্ষে অনুষ্টানস্থলে তৈরী করা হয়েছে সুবিশাল মঞ্চ। শহরের উল্ল্যেখযোগ্য সড়কগুলোতে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ। এছাড়াও এ উপলক্ষ্যে দলীয় নেতা-কর্মীদের ছবি সম্বলিত ব্যানার ফ্যাস্টুনে ছেয়ে গেছে অনুষ্টানস্থল সহ জেলা শহরের অলিগলি।

প্রায় এক দশক পর সম্মেলনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

আয়োজকেরা জানিয়েছেন, ১৩টি উপজেলা ও ৮টি পৌরসভা মিলিয়ে জেলা বিএনপির মোট ২১টি ইউনিটের ২হাজার ১০৭ জন কাউন্সিলর সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নেতৃত্ব নির্বাচনে ভোট দেবেন।

HTML tutorial

Leave a Reply