⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

HTML tutorial

ঢাকা অফিস :

আজ ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী।
স্বাধীনতার পর রাজনৈতিক অস্থিরতা ও একদলীয় শাসনের বিপরীতে বহুদলীয় গণতন্ত্রের সূচনা ঘটিয়ে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। মহান স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানের হাত ধরে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর যাত্রা শুরু করে দেশের অন্যতম প্রধান এই রাজনৈতিক দলটি।

প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দীর্ঘ প্রায় চার দশকের পথচলায় বহু চড়াই-উৎরাই পেরিয়ে এগিয়ে চলেছে। কখনো ক্ষমতায়, কখনো রাজপথে আন্দোলনে—সবসময়ই রাজনৈতিক বাস্তবতায় রেখেছে সক্রিয় ভূমিকা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বিএনপির জন্ম না হলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। দমন-পীড়ন, জেল-জুলুম, গুম-খুনের মধ্যেও আমরা মানুষের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাচ্ছি।”

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর ভোরে দলীয় পতাকা উত্তোলন ও বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দোয়া, ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করা হবে। একইদিন সারাদেশের সকল মহানগর ও জেলা পর্যায়ের নেতারা আলোচনা সভা ও র‌্যালি করবে।

২ সেপ্টেম্বর দুপুর দুইটায় নয়াপল্টন থেকে বর্ণাঢ্য র‌্যালি করবে বিএনপি। ৩ সেপ্টেম্বর সারাদেশের উপজেলা ও পৌর এলাকায় আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হবে। ৪ সেপ্টেম্বর বৃক্ষরোপন, মৎস্য অবমুক্তকরণসহ নানা ধরনের সামাজিক কর্মসূচি পালন করবে দলটি। ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে গোলটেবিল বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

বিএনপি আশা করছে, এসব কর্মসূচির মধ্য দিয়ে দলের আদর্শ ও সংগ্রামের বার্তা জনগণের মাঝে নতুনভাবে পৌঁছাবে।

HTML tutorial

Leave a Reply