⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ ৯ সেপ্টেম্বর : তফসিল ঘোষণা,

HTML tutorial

 

ঢাকা অফিস :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে প্রধান রিটার্নিং কর্মকর্তা।আগামী ৯ সেপ্টেম্বর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

২৯ জুলাই মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দীন এ কথা জানিয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিনেই ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচনের জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক জসিম উদ্দিনকে।

অধ্যাপক জসিম উদ্দিন জানিয়েছেন, ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা ৩০ জুলাই প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের শেষ তারিখ ৬ আগস্ট বিকেল ৪ টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১১ আগস্ট বিকেল ৪ টায় প্রকাশিত হবে।

এছাড়া আগামী ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট সকাল ১০ টা থেকে বিকেল ৪ টার পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র গ্রহণের শেষ তারিখ ১৯ আগস্ট বেলা ৩ টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ২০ আগস্ট। প্রার্থীদের তালিকা প্রকাশ ২১ আগস্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৫ আগস্ট দুপুর ১ টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৬ আগস্ট বিকেল ৪ টা।

HTML tutorial

Leave a Reply