ভারতের রাজস্থানের ঝালাওয়ারে একটি স্কুল ভবন ধসে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত চার শিশুর মরদের উদ্ধার করা হয়েছে এবং ধ্বংসস্তূপে আটকা পড়েছে আরও অন্তত ৪০ জন। শুক্রবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে রাজ্যের ঝালাওয়া জেলার মনোহর থানার পিপলোদি সরকারি বিদ্যালয়ে ঘটনাটি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (২৫ জুলাই) সকালে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ।
ঝালাওয়ারের পুলিশ সুপার অমিত কুমার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন,‘চারজন শিশু মারা গেছে এবং ১৭ জন আহত হয়েছে। এছাড়া ১০ জন শিশুকে ঝালাওয়ারে পাঠানো হয়েছে, যার মধ্যে তিন থেকে চারজনের অবস্থা গুরুতর।
কর্মকর্তারা জানিয়েছেন, একতলা ভবনের ছাদ ধসের সময় শিক্ষক ও কর্মচারী ছাড়াও প্রায় ৪০ জন শিশু প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। স্কুলটিতে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এর আগেও এই বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ উত্থাপিত হয়েছিল।
ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা আটকে পড়া শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারীদের উদ্ধারের জন্য ছুটে আসছেন। ধ্বংসস্তূপ সরাতে কমপক্ষে চারটি জেসিবি মেশিনও ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে রয়েছে জেলা প্রশাসনের কর্মকর্তারাও। ভবন ধসের খবর পেয়ে স্কুলের শিশুদের পরিবারের সদস্যরাও ছুটে যান সেখানে। সূত্র : ইন্টারনেট।

















