⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

হামলাকারীদের গ্রেফতারের দাবীতে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ এনসিপির

HTML tutorial

খুলনা:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশের আগে ও পরে হামলায় জড়িতদের ২৪ ঘণ্টায় গ্রেপ্তারের দাবি জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। একইসাথে হামলাকারীদের গ্রেফতার ও হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ জুলাই) সারাদেশে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব জানান নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, মুজিববাদী সন্ত্রাসীরা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি এবং গণঅভ্যুত্থানের নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় তারা হামলা করেছে।

HTML tutorial

Leave a Reply