
স্টাফ রিপোর্টার:
সুষ্ঠু ধারার সাংবাদিকতার প্রত্যয়ে যাত্রা শুরু হলো প্রতিদিনের চিঠির। সবমানুষের কথা বলার শ্লোগানকে সামনে রেখে অনলাইন ও ডিজিটাল প্লাটফর্ম প্রতিদিনের চিঠি যাত্রা শুরু করলো প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
অভিজ্ঞ প্রবীণ ও তরুণ সাংবাদিকদের সমন্বয়ে প্রতিদিনের চিঠি এগিয়ে যাবে এ প্রত্যাশা সব মহলের।
অনলাইন ও ডিজিটাল প্লাটফর্মের সম্পাদনার দায়িত্বে রয়েছেন তিনযুগের অভিজ্ঞতা সম্পন্ন সাংবাদিক মোঃ মেরাজ উদ্দিন। তার রয়েছে দীর্ঘদিনের টেলিভিশন মিডিয়া, অনলাইন, প্রিন্ট ও ডিজিটাল প্লাটফর্মে কাজ করার অভিজ্ঞতা। তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিদিনে চিঠি অনেক দূর এগিয়ে যাবে এ নিউজ পোর্টালটি।
যুগ্ম সম্পাদক হিসেবে অভিজ্ঞতা কাজে লাগাবেন প্রবীণ সাংবাদিক এসকে সাত্তার। তিনি বহুদিন থেকে বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা করে সুনাম অর্জন করেছেন।
নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন তারুণ্য নির্ভর সাংবাদিক মোঃ আবু হানিফ।
তরুণ সাংবাদিক শাহরিয়ার শাকির রয়েছেন বার্তা সম্পাদক হিসেবে। তিনিও ডিজিটাল, অনলাইন ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকতা করে বেশি সুনাম অর্জন করেছেন। আইন উপদেষ্টা হিসেবে আছেন তরুণ সাংবাদিক ও আইনজীবী এডভোকেট মেহেদী হাসান পাপুল।
এছাড়াও অভিজ্ঞ সিনিয়র ও তরুণ সাংবাদিকরা এ অনলাইন ও ডিজিটাল প্লাটফর্মের এগিয়ে যাওয়ার গল্প লিখতে কাজ করছেন এবং সহযোগিতা করে আসছেন।
পজেটিভ সাংবাদিকতার লক্ষ নিয়ে প্রতিদিনের চিঠি এগিয়ে যাক…

















