ঢাকা অফিস :
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি। শেরপুর-১ সদর আসন থেকে নির্বাচনে অংশ নেয়া ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাসহ ৩৬ জনের নাম ঘোষণা করা হয়।
সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এ তালিকা প্রকাশ করেন।
সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম, রেহেনা আক্তার রানু, নেওয়াজ হালিমা, আরলি আফসারউদ্দিন, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফরজানা, সৈয়দ ওয়াহিদুল আলম হেলেন, জেরিন খান, নিলোফা চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, জিবা আমিন খান, মাহমুদা হাবিবা, মোসাম্মদ সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহিমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, সামিম আরা বেগম স্বপ্না, মোসাম্মদ সাম্মি আক্তার, ফেরদৌসি আহমেদ, বিথিকা বিন্তে হোসাইন, মোসাম্মদ সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদি চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, মোসাম্মদ সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকতারা আক্তার, মাধবী মারমা, লাশাই মারমা, সেবিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

















