⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ প্রধানমন্ত্রীর

HTML tutorial

মঙ্গলবার পবিত্র শবে কদর দিয়ে শুরু হয়েছে ঈদের ছুটি। সাত দিনের এই ছুটি চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। লম্বা এই ছুটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আজ গুরুত্ব পায় বাজার ব্যবস্থাপনা ও জ্বালানি সরবরাহের বিষয়টিও।

এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘ঈদ সম্পর্কিত জনভোগান্তি কমানোর জন্য কী করা যেতে পারে সেগুলো রিলেটেড (নিয়ে) মাননীয় প্রধানমন্ত্রীর অনেক দুশ্চিন্তা আছে। উনি চেষ্টা করছেন জনভোগান্তি সবভাবে যেন কমানো যায়। সেগুলো রিলেটেড কিছু ফাইনাল সিদ্ধান্ত দিয়ে ঈদের আগে ক্যাবিনেট মিটিং শেষ হলো।’

মন্ত্রিসভার বৈঠকে ঝড়-শিলাবৃষ্টি এবং আগাম বন্যার জন্যেও প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিস্পত্তির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উল্লেখ্য, আজকের মন্ত্রিসভার বৈঠকে এসব নির্দেশনা পাশাপাশি অন্তর্বর্তী সরকারের দুটি অধ্যাদেশ ও বিশ্ব বাণিজ্য সংস্থা সংক্রান্ত একটি চুক্তির অনুমোদন দেওয়া হয়।

HTML tutorial

Leave a Reply