⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুর জেলা যুবদলের সভাপতি মাসুদকে স্বীয় পদ থেকে অব্যহতি

HTML tutorial

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে শেরপুর জেলা যুবদলের সভাপতি সফিকুল ইসলাম মাসুদকে যুবদলের সভাপতি পদ থেকে অব্যহতি প্রদান করেছে।

১১ নভেম্বর মঙ্গলবার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া বিষয়টি বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের বেরিফাইড ফেইসবুক পেইজে নিশ্চিত করেছেন।
প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় শেরপুর জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদকে স্বীয় পদ থেকে অব্যহতি প্রদান করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এদিকে এ বিষয়ে সফিকুল ইসলাম মাসুদ বলেন, আমি তো চার মাস আগেই অব্যহতি চেয়ে আবেদন করেছি। তারা আমার অব্যাহতির আবেদন গ্রহন করেছে। এখানে বহিষ্কারের কিছু নেই।

HTML tutorial

Leave a Reply