⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

আঁতাতের মাধ্যমে ক্ষমতার অংশীদার ছিল জামায়াত, যাদের অভ্যাস মিথ্যাচার করা- বিএনপি নেতা দুলাল

HTML tutorial

নিজস্ব প্রতিবেদক :
শেরপুরের শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহিম দুলাল বলেছেন, জামায়াত বিএনপির বিরুদ্ধে একের পর এক মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে, যা কোনভাবেই কাম্য নয়। জামায়াত বাড়ি বাড়ি বলে বেড়ায় দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে, এটা মুনাফেকি। তাদের মাথা নষ্ট হয়ে গেছে, তাদের ধারণা তারা ক্ষমতায় গেছে।
১৩ অক্টোবর বিকেলে শ্রীবরদীর পশ্চিম বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির বিরুদ্ধে একের পর এক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
দুলাল বলেন, গত ৫৪বছরে এ দেশে যতগুলো দল ক্ষমতায় এসেছে তার সিংহভাগের আঁতাতের মাধ্যমে ক্ষমতার অংশীদার ছিল এই জামায়াত। অথচ তারা বলে বেড়ায় তারা ক্ষমতার বাইরে ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি দিয়ে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে নানাভাবে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে। বিএনপির নির্বাহী সদস্য ও শেরপুর-৩ আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের বিরুদ্ধেও অপপ্রচার করে যাচ্ছে জামায়াত।
এ ব্যাপারে শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারী নুরুজ্জামান বাদল বলেন, এ ধরনের প্রচারনা বা কারোর বিরুদ্ধে অপপ্রচার করার নীতিতে জামায়াতে ইসলামী বিশ্বাস করেনা। কে বা কারা ফেইসবুকে লিখেছে তা আমাদের জানা নেই। জামায়াতের পক্ষ থেকে কারোর বিরুদ্ধে প্রচারনা বা বক্তব্য দেয়া নিষেধ আছে। মূলত জামায়াতকে টেগ দেয়া বিএনপির অভ্যাসে পরিনত হয়েছে।

HTML tutorial

Leave a Reply