স্টাফ রিপোর্টার :
শেরপুরের শ্রীবরদীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরষ্কার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।
১১ অক্টোবর বিকেলে শ্রীবরদী পৌরসভার ৪নং ওয়ার্ড যুবসমাজের উদ্যোগে স্থানীয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ খেলায় শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলালসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রীবরদী পৌর ফুটবল একাদশ ও সোনারবাংলা স্পোর্টিং ক্লাবের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইবেকারে ৩-১ গোলে
পৌর ফুটবল একাদশকে পরাজিত করে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হক রুবেল বলেন, পূর্বে ছাত্র যুবকরা লেখাপড়া ও কাজের ফাঁকে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো। বর্তমানে খেলাধুলা ছেড়ে মোবাইল গেমিং আসক্ত ও নেশাগ্রস্ত হচ্ছে এবং বিপদগামী হয়ে পড়ছে। আমাদের যুবসমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে।

















