⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নারী উন্নয়ন পশ্চাৎপদ রেখে উন্নয়ন হতে পারে না-সাবেক এমপি রুবেল

HTML tutorial

স্টাফ রিপোর্টার :
“এদেশের জনসংখ্যার অর্ধেক নারী; তারা সমাজের উন্নয়নে অংশগ্রহণের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা পাবে। নারী উন্নয়ন পশ্চাৎপদ রেখে উন্নয়ন হতে পারে না। দেশের সমৃদ্ধি আনতে আমাদের প্রতিটি কাজে নারীদের প্রয়োজন। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে অনুষ্ঠিত আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় তিনি আরও বলেন, আমরা সবাই ধানের শীষের কর্মী। আর এই ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সাথে এক হয়ে দলের জন্য কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকবেন। আমি ও আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব ইনশাআল্লাহ। তবে, আপনাদের দলের জন্য এগিয়ে আসতে হবে।

ঝিনাইগাতী উপজেলা মহিলা দলের সভাপতি জেবুন নেছা হক কোহিনুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোছা. জেসমিন আক্তারের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহজাহান আকন্দ, সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেবুন নেছা হক কোহিনুর বলেন, জুলাই আন্দোলনে মহিলা দলের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিল। হাসিনার পতন আন্দোলনে এমন কোনো দিন ছিল না, যেদিন মহিলা দলের কর্মীরা মাঠে উপস্থিত ছিলেন না। আগামীতে নির্বাচন বা দেশের যেকোনো প্রয়োজনে ভূমিকা রাখতে মহিলা দল প্রস্তুত রয়েছে।

আলোচনা সভা ও কর্মী সমাবেশে উপজেলার ৭টি ইউনিয়নের মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় তৃণমূলের নেতাকর্মীরা তাদের নানান সমস্যা তুলে ধরেন। পরে প্রধান অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দরা সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

HTML tutorial

Leave a Reply