⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

কামরুজ্জামান চাচা বেঁচে থাকলে পিআর পদ্ধতি চাইতেননা- ডা: প্রিয়াঙ্কা

HTML tutorial

স্টাফ রিপোর্টার :
ড্যাবের কেন্দ্রীয় নেত্রী ও শেরপুর-১ সদর আসনের ২০১৮ সালের বিএনপির এমপি প্রার্থী ও আলোচিত নেত্রী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল কামারুজ্জামান চাচা বেচে থাকলে পিআর পদ্ধতি চাইতেননা। বর্তমান জামাতের যে অবস্থান পিআর নিয়ে, কামারুজ্জামান চাচা যদি বেচেঁ থাকতেন, তাহলে তিনি এর প্রতিবাদ করতেন। কারণ তিনি ছিলেন একজন জনপ্রিয় নেতা। বেচেঁ থাকলে এ এলাকার নেতৃত্ব তিনিই দিতেন। যাদের জনপ্রিয়তা আছে, তারা কখনো পিআর পদ্ধতি চাইবেনা। কামরুজ্জামান সাহেবকে অন্যায়ভাবে ফাসিঁ দেয়া হয়েছে। আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাই। পিআর পদ্ধতি চাওয়া মানেই নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র করা। আমরা চাই ফেব্রুয়ারীর প্রথমেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
২১ সেপ্টেম্বর রোববার রাতে শেরপুর সদরের বাজিতখিলা ইউনিয়নের বাজিতখিলা বাজারে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচীর লিফলেট বিতরণ ও গণসংযোগকালে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। এসময় তিনি একটি পথ সভায়ও বক্তব্য রাখেন।
ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা আরো বলেন, এই এলাকায় বিএনপির প্রচুর সমর্থন রয়েছে। নির্বাচিত হতে পারলে উন্নয়ন থেকে পিছিয়ে থাকা এ এলাকায় উন্নয়ন করা হবে। তিনি বলেন, ২০১৮ সালে মানুষ আমাকে সমর্থন করেছিলো। আমরা জনগনের কাছে যাচ্ছি। জনগনের দু:খ কষ্টের কথা আমরা বুঝি। কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগন কাকে ভোট দিবে আর এমপি কে হবে ? তারা জনগনের ভাষা বুঝবেনা। কাজেই জনগন পিআর চায়না। দেশে নির্বাচন হলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিই সরকার গঠন করবে। বিষয়টি বুঝতে পেরে নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে।
পথসভা ও গণসংযোগে শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম ও রফিকুল ইসলাম শিপনসহ বিএনপি ও অঙ্গ দলের নেতারা উপস্থিত ছিলেন।

HTML tutorial

Leave a Reply