Home » শতবর্ষী নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
নিজস্ব প্রতিবেদক :
শেরপুরের নকলা উপজেলায় শতবর্ষী (১০৪) এক বৃদ্ধাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জোবেদ আলী (৭৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ধনাকুশা গ্রামে। ভুক্তভোগী নারী ও অভিযুক্ত দু’জনই একই গ্রামের বাসিন্দা।
পরিবারের অভিযোগের ভিত্তিতে গতকালই পুলিশ অভিযুক্ত জোবেদ আলীকে পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া গ্রাম থেকে আটক করে। শুক্রবার ১২ সেপ্টেম্বর বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, অভিযোগ দায়েরের পর প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় তাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
নিউজ ডেস্ক :

















