জামালপুরের সরিষাবাড়ীতে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর রাতে ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপনএর নেতৃত্বে ২৬ বীর এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাউয়ামারা ও স্থল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।
অভিযানে আটককৃতরা হলেন, উপজেলার কাউয়ামারা গ্রামের ঠান্ডু মিয়ার পুত্র মোঃ আলাল মিয়া (২৬) ও তার ভাই মোঃ দুলাল মিয়া (২৫), ইসমাইল হোসেনএর পুত্র শ্রাবণ (২৭), স্থল গ্রামের আব্দুল আজিজএর পুত্র মোঃ শামীম (২৭)।
এ সময় তাদের নিজ নিজ বাড়ি থেকে –৫টি বাটন মোবাইল ফোন, ৯টি অ্যান্ড্রয়েড ফোন, ১টি আইফোন, ৪১টি সিমকার্ড, ২টি মেমোরি কার্ড, ৪টি ডেবিট/ক্রেডিট কার্ড, ২টি পাসপোর্ট, ৫টি জাতীয় পরিচয়পত্র, ১টি ল্যাপটপ, ২টি সিপিইউ, ১টি মনিটর এবং নগদ ২০,৪২৯ টাকা উদ্ধার করা হয়। অভিযান শেষে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের সরিষাবাড়ী থানার ইন্সপেক্টর মোঃ জসিমএর নিকট হস্তান্তর করা হয় বলে জানাগেছে।

















