⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ঝিনাইগাতী থানা মোড়কে ‘শহীদ সৌরভ চত্বর ‘ হিসেবে মোড়ক উন্মোচন

HTML tutorial

শাহরিয়ার শাকির :
৫ই আগস্ট ২০২৫ গণঅভ্যুত্থান দিবসে শেরপুরের ঝিনাইগাতী থানা মোড়ে শহীদ সৌরভ চত্বরের মোড়ক উন্মোচন কর হয়েছে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মো: আশরাফুল আলম রাসেল এ মোড়ক উন্মোচন করেন। এসময় তার সাথে ছিলেন, শহীদ সৌরভের বাবা ছোহরাব হোসেন, ঝিনাইগাতী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা, ঝিনাইগাতী থানার ওসি মো: আল-আমিন। পরে শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও বৃক্ষরোপণ করা হয়।

উল্লেখ্য যে, গত বছর ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে ৪ আগষ্ট শেরপুর জেলা শহরে শারদুল আশিস সজীব (সৌরভ) শহীদ হন। তার নামে ঝিনাইগাতী থানা মোড়কে “শহীদ সৌরভ চত্বর” নামে ফলক উন্মোচন করা হলো। তাছাড়া ঝিনাইগাতী উপজেলার সকল শহীদদের কবরে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানানো হয় এবং কবর জিয়ারত ও বৃক্ষ রোপণ করা হয়।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল আলম রাসেল,ঝিনাইগাতী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা ও ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ আল-আমিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

HTML tutorial

Leave a Reply