শেরপুর সদর উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলহাজ্ব মো: হযরত আলী ও সদস্য সচিব সাইফুল ইসলাম, শহর বিএনপির আহ্বায়ক পিপি এডভোকেট আব্দুল মান্নান ও সদস্য সচিব মো: আবু জাফরকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবি সংগঠন ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
গততিনদিন এসব ফুলেল শুভেচ্ছা প্রদানকালে আরো উপস্থিত ছিলেন, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলাহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় আলহাজ্ব মো: হযরত আলী বলেন, আমরা নতুন উদ্যোমে দলকে ঢেলে সাজাবো। বিএনপিকে আগের চেয়ে আরো শক্তিশালী করে গড়ে তুলবো।
শহর বিএনপির আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে জনগনের কাছে আরো গ্রহণযোগ্য করে তুলতে আমরা কাজ করে যাবো। কোন বিতর্কিত কাজে কাউকে জড়িত হতে দিবোনা। আমরা শহর বিএনপিকে আরো শক্তিশালী করে গড়ে তুলবো।

















