⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শ্রীবরদীতে উপজেলা মহিলা দলের আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

HTML tutorial

রিয়াদ আহাম্মেদ, শ্রীবরদী :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে উপজেলা মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার‎ ২৭ জুলাই বিকালে শ্রীবরদী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি উম্মে হাবিবা রিনা ও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানার সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল প্রমুখ।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক তিন বারের সংসদ সদস্য মাহমুদ হক রুবেল বলেছেন, আমরা সবাই ধানের শীষের কর্মী আর এই ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সাথে এক হয়ে দলের কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকবেন। আমি ও আপনাদের পাশে ছিলাম আছি থাকব ইনশাআল্লাহ।

এদিকে উপজেলা মহিলা দলের সভাপতি উম্মে হাবিবা রিনা বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং সাধারণ মানুষের দুর্দশা থেকে মুক্তির একমাত্র পথ বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন। অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মহিলা দলের কর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আলোচনা সভা ও কর্মী সমাবেশে উপজেলা ও ১০ টি ইউনিয়ন মহিলা দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

HTML tutorial

Leave a Reply