⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ

HTML tutorial

শেরপুরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে ২য় পর্যায়ের সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে। ২০ জুলাই রবিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে সঞ্চয়পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ও পরিবারের ভবিষ্যৎ কল্যাণে প্রশাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনীতিবিদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শ্রীবরদী উপজেলার শহীদ আসাদুল্লাহর পরিবারের মাঝে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেওয়া হয়। এর আগে আরো ১৩ শহীদ পরিবারের মাঝে ১ কোটি ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে।

HTML tutorial

Leave a Reply