⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ভালুকায় ঘর থেকে মা ও দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার

HTML tutorial

ময়মনসিংহের ভালুকা পৌর শহরে একটি বাসা থেকে মা ও তাঁর দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিঅ্যান্ডটি রোড এলাকার হাইয়ুম মিয়ার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ভালুকা মডেল থানা-পুলিশ।

নিহতেরা হলেন ময়না আক্তার (২৫), তাঁর মেয়ে রাইসা (৭) ও ছেলে নীরব (২)।

ময়না আক্তারের স্বামী রফিকুল ইসলাম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা। ভালুকার একটি পোশাক কারখানায় চাকরি করেন এবং পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।

জানা গেছে, সোমবার সকালে স্বামী রফিকুল ইসলাম কর্মস্থল থেকে বাসায় গিয়ে ঘরের দরজায় তালা দেখতে পান। অনেক সময় ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে অবশেষে তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে ঘরের ভেতরে স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। পরে খবর দেওয়া হলে ভালুকা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যা। আমরা বিষয়টি বিশেষ গুরুত্বে তদন্ত করছি। অভিজ্ঞ দল আসবে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে আমরা কাজ করছি।’

HTML tutorial

Leave a Reply