⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নালিতাবাড়ী সীমান্তে মাদক ভর্তি পিকআপ আটক

HTML tutorial

নিজস্ব প্রতিবেদক :
শেরপুর জেলার নালিতাবাড়ীর সীমান্তবর্তী পশ্চিম চাঁদগাও এলাকা থেকে ভারতীয় মাদক ভর্তি একটি পিকআপ আটক আটক করেছে সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর।
১১ জুলাই সকালে গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ীর সীমান্তবর্তী পশ্চিম চাঁদগাও এলাকায় অভিযান চালিয়ে ২৬০ বোতল ভারতীয় অবৈধ মদসহ পিকআপটি আটক করা হয়। একই দিন দুপুরে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৪।

সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুলাই সকালে গোপন খবর পেয়ে সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল নালিতাবাড়ীর সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা কর। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালকসহ মাদক কারবারিরা পিকআপ নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাবের টহল গাড়ি পিকআপ ভ্যানের পিছু নিয়ে ধাওয়া করে। পিকআপটি নালিতাবাড়ী পশ্চিম চাঁদগাও গ্রামের কাঁচা রাস্তায় এসে জনৈক মোঃ মোফাজ্জাল হোসেন এর ভূসি দোকানের সামনে পিকআপ ভ্যানটি রেখে কৌশলে পালিয়ে যায়। পিকআপ ভ্যানে তল্লাশি করে ২৬০ বোতল ভারতীয় বিদেশী মদ উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ১২ লক্ষ ৭২ হাজার টাকা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক জব্দকৃত মাদক ও পিকআপ নালিতাবাড়ী থানায় হস্তান্তর র্কাযক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

HTML tutorial

Leave a Reply