শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ের পানিহাটা নামক সীমান্ত এলাকার সীমান্ত পিলার-১১১৮/৩-এস এর নিকট দিয়ে ১০ বাংলাদেশীকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ।
১১জুলাই সকালে চার শিশু ও চার নারীসহ মোট ১০জনকে পুশইন করে ২২ ব্যাটালিয়ন বিএসএফ এর বাবুরামবিল ক্যাম্পের বিএসএফ সদস্যরা।
পরে বাংলেদেশ সীমান্তরক্ষী বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর রামচন্দ্রকুড়া বিওপি’র জুয়ানরা তাদেরকে পানিহাটা এলাকা থেকে আটক করে। আটককৃত দুই পুরুষ, চার নারী ও চার শিশু সবাই একই পরিবারের এবং বাংলাদেশের সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহাজাদপুর গ্রামের বাসিন্দা। তারা গত দুই বছর আগে কাজের সন্ধানে অবৈধভাবে ভারত-বাংলাদেশের বিভিনড়ব সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে নয়াদিল্লীতে অবস্থান করছিল। ভারতীয় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের নিকট কোন বৈধ কাগজপত্র ও ভারতীয় পরিচয়পত্র না পাওয়ায় তাদেরকে আটক করে। পরে গত ৩ দিন আগে বিমানযোগে নয়াদিল্লী হতে গৌহাটিতে নিয়ে আসা হয় তাদেরকে। পরবর্তীতে গৌহাটি থেকে পানিহাটা এলাকা দিয়ে পুশইন করে বিএসএফ।
বিজিবির ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এরিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের নালিতাবাড়ী থনায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিলো।

















