⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ঝিনাইগাতীতে বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন

HTML tutorial

শেরপুরের ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পশ্চিমপ্রান্তে সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুরে সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের রাজস্ব খাতের ২০ লাখ টাকার অনুদানে বিদ্যালয়ের প্রায় ৬২০ ফুট সীমানা প্রাচীর নির্মান করা হবে। এই নির্মাণ কাজটি করছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স লুৎফর রহমান কন্সট্রাকশন।

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, সীমানা প্রাচীর একটি প্রতিষ্ঠানের প্রতীক এবং স্বকীয়তা বহন করে। এ বিদ্যালয় প্রতিষ্ঠার পাঁচ যুগ পরেও সীমানা প্রাচীর নির্মাণ না হওয়ায় বিদ্যালয়টি অরক্ষিত ছিলো। এই সুযোগ নিয়ে যেকোন সময় যে কেউ সহজেই বিদ্যালয়ের মাঠে প্রবেশ করতে পারতো। সীমানা প্রাচীর নির্মাণ সম্পন্ন হলে বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত হবে। সীমানা প্রাচীর নির্মাণ কাজে বরাদ্দ দেয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর শেরপুরের উপসহকারী প্রকৌশলী মো. জুবাইদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. সৈয়দ আলী খান, সহকারী শিক্ষক মো. রোস্তম আলী, ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির প্রমুখ।

HTML tutorial

Leave a Reply